জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
ঝিনাইগাতীতে ১২৭০ প্রান্তিক কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার
শেরপুর প্রতিনিধি :
“কৃষিই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ২০২২-২৩ অর্থ বছরের খরিপ/২০২৩-২০২৪ মৌসুমে আমন ধানের (উফশী জাত)আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১২৭০জন প্রান্তিক কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরের উপজেলা কৃষি অফিসের উদ্যোগে অফিস প্রাঙ্গনে এসব বীজ ও সার আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক-আল মাসুদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন দিলদার । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান উপজেলা ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এস.এম আব্দুল্লাহেল ওয়ারেস নাঈম।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা ৭ইউনিয়নের ১২৭০ জন কৃষককে প্রণোদনা হিসেবে এসব বীজ ও সার প্রদান করা হয়। এতে প্রতিজন কৃষক ৫ কেজি আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেলেন। এই সার ও বীজ দ্বারা একজন প্রান্তিক কৃষক তার ১ বিঘা জমিতে উচ্চ ফলনশীল উফশী জাতের ধান রোপণ করতে পারবেন।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রান্তিক কৃষক ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


