দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে ২০০১ব্যাচের অংশগ্রহণ
খবর নারায়ণগঞ্জ.কম:
দেওভোগ হাজী উজির আলী উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে ২০০১ ব্যাচের অংশগ্রহণ।
শুক্রবার নারায়ণগঞ্জ শহরের বাংলা বাজার অবস্থিত দেওভোগ হাজী উজির আলী উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপনের আয়োজন করা হয়। জাননাহ্ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীম উদ্দিন খান।
বিদ্যালয়ে যোগ দিয়ে আবেগ আপ্লুত হয়ে ওঠেন নারায়ণগঞ্জ দেওভোগ হাজী উজির আলী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, নিজের প্রাণের স্কুলে শতবর্ষ অনুষ্ঠানে স্কুলজীবনের পুরোনো বন্ধু, বান্ধবী সঙ্গে দেখা হয়েছে।
এদিকে শুধুর ডুবাই থেকে স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার রাতে দুবাই থেকে রওনা দেন নাহিদ হাসান জীবন। সকালে বাংলাদেশে এসে স্কুলের উদ্দেশ্যে রাওনা হন তিনি এবং সকাল ৯টায় বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগদান করেন। নাহিদ বলেন শতবর্ষ অনুষ্ঠানটিতে যোগ দিতে আমি দুবাই থেকে এসেছি, কারন আনেক দিন পরে বন্ধুবান্ধবদের সাথে দেখা করতে পাবো। স্কুলের শতবর্ষ অনুষ্ঠানে যোগ দিতে পেরে এবং সব বন্ধু-বান্ধবদের সাথে কথা বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।
১৯২৪ সালে প্রাথমিক বিদ্যালয় হিসেবে নারায়ণগঞ্জ শহরের দেওভোগে ‘দেওভোগ হাজী উজির আলী স্কুল’ প্রতিষ্ঠিত হয়। ১৯৫০ সালে নিম্ন মাধ্যমিক ও ১৯৭৫ সালে মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তর হয় প্রতিষ্ঠানটি।


