তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জন্মদিনে বাবু চন্দন শীলকে খোকা খুকুর আসর এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা

খবর নারায়ণগঞ্জ.কম:
জন্মদিনে বাবু চন্দন শীলকে খোকা খুকুর আসর এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা
চন্দন একটি বৃক্ষ  যে বৃক্ষের ছায়া ও মায়ায় মানুষ খুঁজে পায় অফুরন্ত শান্তি। চন্দন নামটির মধ্যে অসহায় মানুষ খুঁজে পায় নিরাপদ আশ্রয়।
আজ ১৪ ফেব্রুয়ারী।নারায়ণগঞ্জের শিল্প সাহিত্য সংস্কৃতি বিকাশে ও মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাওয়া, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অকুতোভয় সৈনিক, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বাবু চন্দন শীল এর ৬২ তম জন্মদিন।
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ হিসেবে তার তুলনা তিনি নিজেই।দীর্ঘ রাজনৈতিক জীবনে কর্মীবান্ধব এই মানুষটি কখনও নিজের জন্য ভাবেননি,ভেবেছেন সমাজ ও মানুষের জন্য। স্কুল, কলেজ, গীর্জা,মন্দির, ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গন সর্বক্ষেত্রেই রয়েছে  তার সেবা ও ছান্দসিক পদচারণা। চন্দন শীল ছুটে চলেছেন, সুকান্তের রানারের মত দূর্বারগতিতে। তার এ পথ চলা মানবতার কল্যানের জন্য। চন্দন শীল তার সহযোদ্ধাদের সব সময়ই বলেন, তোমরা মনে রেখো ‘যে জীবন মানুষের কল্যাণে আসে না সে জীবনের কোনো মূল্য নেই’। এ বানীকে বুকে ধারণ করে মানবতার কল্যাণে শান্তির দূত হয়ে কাজ করে যাচ্ছেন চন্দন শীল। তিনি তার সততা, আদর্শ থেকে কখনও সরে দাঁড়াননি। করেননি মিথ্যের সঙ্গে আপোষ। সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক লড়াই সংগ্রামে অবর্তীন হয়েছেন তিনি। আল্লাহর উপর পূর্ণ আস্থায় বলিয়ান হয়ে অন্ধকারে আলোক রশ্মি জ্বালিয়েছেন। বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে অন্যায়কে পদদলিত করেছেন ।
শুভ জন্মদিনে সদালাপী, নিরহংকারী, করোনা যোদ্ধা চন্দন শীল দাদার প্রতি রইলো স্বেচ্ছাসেবী সংগঠন খোকা খুকুর আসর এর পক্ষ থেকে  শ্রদ্ধা ও ভালোবাসা।।মহান রাব্বুল আলামিন যেনো আপনার সকল ভালো কাজ কবুল ও মঞ্জুর করে আপনাকে  দীর্ঘ আয়ু ও নেক হায়াত দান করেন শুভ জন্মদিনে সেটাই প্রত্যাশা।শুভ জন্মদিন।

Related Articles

Back to top button