তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বাবুলের লিফলেট বিতরণ, ফুল দিয়ে বরণ করে নিলেন শহীদ ও বাপ্পী

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুল জনসংযোগ ও তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা লিফলেট বিতরণ করেছেন।
রবিবার (২ নভেম্বর) বিকেলে নগরীর মন্ডলপাড়া পুল এলাকা থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়।
বাবুরাইল বউবাজার ঋষিপাড়া কালীমন্দির এলাকায় লিফলেট বিতরণকালে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সাব্বীর আহমেদ শহীদ ও সদর থানা যুবদল নেতা বাপ্পী চিশতি মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুলকে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় আবু জাফর আহমেদ বাবুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দিয়েছেন। এ দফা বাস্তবায়নে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। আপনারা সবাই এগিয়ে চলুন, আমি সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো।
ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সাব্বীর আহমেদ শহীদ ও সদর থানা যুবদল নেতা শিকদার বাপ্পী চিশতি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি মহল নির্বাচনকে ধূলিসাৎ করার জন্য উঠে পড়ে লেগেছে। স্বৈরাচারী শেখ হাসিনা দেশের মানুষের সাথে পেড়ে ওঠেনি সেখানে অন্যকোন দল ভুল করে তাহলে তারাও টিকে থাকতে পারবেনা। ধানের শীষে পক্ষে আবু জাফর আহমেদ বাবুল ভাই আমাদের কাছে এসেছেন, আমরা তাকে সাদরে গ্রহন করেছি। ৩১ দফা যারা বাস্তবায়ন করবে ও তারেক রহমান যাকে মনোনয়ন দিবেন আমরা তার পক্ষেই কাজ করবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, বিএনপি নেতা আক্তার হোসেন খোকন শাহ, প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল, শাকিল, মিলন, হান্নান, পায়েল হোসেন আকাশ, আকরাম, মিলন, মামুন, মেহেদি হাসান লিটন, এনামুল, আকাশ, আজাদ, মাসুদ প্রমুখ।

Related Articles

Back to top button