তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জাকির খানের মুক্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মুক্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে শহরের চাষাঢ়া থেকে এ বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এসময় মিছিলে থাকা নেতাকর্মীদের ‘জাকির খানের মুক্তি চাই, দিতে হবে’ সহ বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে পুরো শহর।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির সাবেক কার্যালয়ের সামনে (দোয়েল প্লাজা-২) গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, আজ আমাদের নেতা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও দেওভোগের কৃতি সন্তান জাকির খানকে দীর্ঘ আঠারো বছর একটি মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। আজ সেই মামলায় তাকে আদালতে হাজির করার কথা ছিলো। কিন্তু আদালতপাড়ায় জাকির খানের কর্মীসমর্থকদের ঢল নামার কারণে, তাকে আদালতে হাজির করা হয়নি। আপনারা জানেন, জাকির খানের কর্মীসমর্থকদের না ডাকলেও হাজার হাজার কর্মীসমর্থকরা জাকির খানকে একটু দেখার জন্য আদালত পাড়ায় ভীড় জমায়। তাই এই জনপ্রিয় নেতার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নি:শর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি নেতা সলিমুল্লাহ্ করিম সেলিম, মো: আল মামুন, মো: বাপ্পী, মহানগর মৎস্যজীবী দলের আহবায়ক জাহাঙ্গীর আলম রতন, মহানগর ছাত্রদলের সাবেক ১নং যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচএম হোসেন, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি পারভেজ মল্লিক, সাবেক সহ সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন শাহ্, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু, শাহীন আহমেদ, মীর রাজীব, যুবদল নেতা সনেট আহমেদ, জেলা জাসসের সহ সভাপতি মো: জাকির, জেলা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি মো: কাউসার, মহানগর স্বেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক আনোয়ার গাজী, সহ কৃষি বিষয়ক সম্পাদক জাহিদ প্রধান, সহ শিল্প বিষয়ক সম্পাদক শুক্কুর আলী বেপারী, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাঞ্চন আহমেদ, যুবদল নেতা এলকে রনি, মো: কামাল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক রাকিব হাসান রাজ, মো: রনি, হাজী মো: সোহেল, ছাত্রদল নেতা মো: ফাহিম, সাব্বির ও জিয়াসহ আরও অনেকে।

Related Articles

Back to top button