তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আজমেরী ওসমানের নির্দেশনায় আ’লীগের জনসভায় নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে যোগদান

খবর নারায়ণগঞ্জ.কম :
১০ জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সন্তান আজমেরী ওসমানের নির্দেশনায় বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগদান করে।
বুধবার (১০ জানুয়ারী) দুপুরে নগরীর আল্লামা ইকবাল রোড থেকে একটি বিশাল গাড়ি বহর প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান করে।
এসময় নেতৃবৃন্দ বলেন, আজকে মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত হয়েছে, গণতন্ত্রকে সুসংহত হয়েছে। দীর্ঘদিন যাবৎ দেশে গণতন্ত্র রয়েছে বলেই মানুষের ভাগ্যের উন্নতি হয়েছে। সব দিক থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের ও বাইরের কিছু দালাল শ্রেণির লোক আছে, আমাদের উন্নয়ন তাদের ভালো লাগে না। অনির্বাচিত কেউ আসলে হয়তো তাদের ভালো লাগবে। আমরা দেশের আপামর জনসাধারণকে ধন্যবাদ জানাই কারন, তারা ভোট দিয়ে আওয়ামী লীগকে সমর্থন যুগিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও নাসিক ১০নং ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ সভাপতি কাজী আমীর, মোঃ আবদুল হামিদ, মোঃ নাসির, মোঃ সুমন, মোঃ মনির হোসেন, মোঃ হোসেন, ইফতি, শাকিল সহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button