তাজা খবরথানার সংবাদবন্দর থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বন্দরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

বন্দর প্রতিনিধি : বন্দরে পল্লী বিদ্যুতের ট্রান্সেফরমা চুরি করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে আকাশ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

নিহত আকাশ বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এলাকার জসিম মোল্লার ছেলে। ঘটনাস্থল থেকে ১টি প্লাস ও ১টি রেঞ্জ উদ্ধার করেছে পুলিশ।

এর আগে, সোমবার দিবাগত রাতের যে কোন সময়ে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে অজ্ঞাত নামা চোরের দল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকায় পল্লী বিদ্যুৎ এর ট্রান্সেফরমা চুরি করতে আসে। ওই সময় চোরের দল বিদ্যুৎ খুঁটির উপর থেকে ট্রান্সেফরমা চুরি করার সময় অসাবধানতা বসত বিদ্যুস্পৃষ্ট হয়ে আকাশ নামে এক চোর ঘটনাস্থলে মৃত্যু বরণ করে এবং অন্যারা কৌশলে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে বন্দর থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বন্দর থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

Related Articles

Back to top button