তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাফতুল্লা থানাসম্পাদকের পছন্দ

প্যান প্যাসিফিক কিন্ডারগার্টেন এর বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা

খবর নারায়ণগঞ্জ.কম :

প্যান প্যাসিফিক কিন্ডারগার্টেন এর বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, মিলাদ ও ছাত্র-ছাত্রীদের মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩০ ডিসেম্বর সকালে আলীগঞ্জ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।
সেঞ্চুরি হোল্ডিংস লিমিটেডের ডিরেক্টর হাজী মোঃ আবু জাফর এর সভাপতিত্বে ও প্যান প্যাসিফিক কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা পরিচালক মেজবাহ উদ্দিন আহমেদ বাবুলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, মহিলা মেম্বার আরজুদা বেগম খুকি, আলীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি হাজী মোঃ মফিদুল ইসলাম, সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীন শিকদার, আলীগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক হাজী মোঃ নুরুল ইসলাম মেম্বার, সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল হক, সমাজসেবক হাজী মোঃ সানাউল্লাহ, হাজী মোঃ জসিম উদ্দিন, মোঃ জাবেদ, মোঃ ওয়াসিম আব্দুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন, স্কুলের শিক্ষক মোঃ হানিফ।

Related Articles

Back to top button