তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

কাশীপুরে ভয়াবহ আগুনে ৮টি দোকান পুড়ে ছাঁই

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ ফতুল্লার কাশীপুরে ভয়াবহ আগুনে ৮টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে ফতুল্লার ভোলাইল এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে-কাঁচামাল, মুদি দোকান, চায়ের দোকান ও হোটেল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেশনের ৩টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দোকানগুলোর প্রায় সবগুলোর মালামাল পুড়ে গেছে।

স্থানীয় ব্যবসায়ী সাকিব হক জানান, রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে। আমরা স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এখানে কাঁচামাল, মুদি দোকান, চায়ের দোকান ও হোটেলসহ ৮টি দোকানে পুড়ে প্রায় শেষ।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে ফতুল্লা স্টেশনের ৩টি ইউনিটে এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণ করেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আটটি দোকানের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। আনুমানিক ১৬ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

Related Articles

Back to top button