জাতীয়তাজা খবরধর্ম ও শিক্ষাসম্পাদকের পছন্দ

শ্রীবরদীতে মাটিফাটা জিএম উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীর মাটিফাটা জিএম উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে মাটিফাটা জিএম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় হল রোমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও সিংগাবরুনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামরুজ্জামান লিপন।
সিনিয়র শিক্ষক (আইসিটি) মাস্টার ট্রেইনার মোঃ নুর আলম সিদ্দিক’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান। এসময় তিনি নতুন শিক্ষা কারিকুলামের উপর বিস্তারিত আলোচনা করেন। অন্যানের মাঝে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, মোঃ আশরাফুল আলম, সহকারি শিক্ষক ইসমাইল হোসেন ও খায়রুল আলম। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষকসহ ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীর শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button