তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসাহিত্য ও সংস্কৃতি

একুশে বইমেলা উদ্বোধন করলেন জেলা প্রশাসক

খবর নারায়ণগঞ্জ.কম :
একুশে বইমেলা উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশ টায় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা চাষাড়াস্থ শহীদ জিয়া হলে অনুষ্ঠিতব্য বই মেলা উদ্বোধন করেন। পরে প্রতিটা স্টল পরিদর্শন করেন তিনি।
এসময় জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ জন্মের ইতিহাস জানতে হলে, জ্ঞানের পরিধি বৃদ্ধিতে বইয়ের বিকল্প নেই। নবীজি বলেছেন, দোলনা কবর পর্যন্ত শিক্ষা গ্রহন করো।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button