খবর নারায়ণগঞ্জ.কম:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটালেন ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব ফরিদ আহামেদ লিটন।
সোমবার (১৭ এপ্রিল) সকালে ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুরস্থ পথকলি স্কুল প্রাঙ্গণে প্রায় পাঁচ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে তিনি ঈদ সামগ্রী বিতরণ করার মধ্য দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়েছেন।
এ সময় আলহাজ্ব ফরিদ আহাম্মেদ লিটন বলেন, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে আজ যে ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে এটি তাদের প্রতি কোন প্রকার দয়া নয়। বিত্তবানদের কাছে এটি তাদের হক।
এ সময় তিনি আরো বলেন, সমাজের সকল বিত্তবান যদি সঠিকভাবে এসব অসহায় গরীব দুঃখী মানুষের হক আদায় করেন তাহলে সমাজে আর কোন অসহায় গরীব থাকবে বলে মনে হয় না।পবিত্র ঈদুল ফিতর এর আনন্দ থেকে কেউ যেন বাদ না পড়ে সে লক্ষে তিনি সমাজের বিত্তবানদের গরীব দুখি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।