তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাসম্পাদকের পছন্দ
মরহুম ইদ্রিস আলী মেম্বার ও তালাশের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুম ইদ্রিস আলী মেম্বার ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ.কম :
জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ এর পিতা বাংলাদেশ আওয়ামী লীগের দু:সময়ের কান্ডারি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর মরহুম ইদ্রিস আলী মেম্বারের ২৫ তম মৃত্যুবার্ষিকী ও শ্রমিক নেতা পলাশের ছোট ভাই কামরুজ্জামান তালাশ এর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুম ইদ্রিস আলী মেম্বার ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) বাদ এশা আলীগঞ্জ লেবার হলে শ্রমিক নেতা পলাশ এর উদ্যোগে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মহান রাব্বুল আলামীন যেনো মরহুম ইদ্রিস আলী মেম্বার ও কামরুজ্জামান তালাশকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করেন সেই প্রার্থনা করে দোয়া পরিচালনা করেন আলীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা হারুন অর রশিদ। দোয়া অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক নেতা পলাশের হাতেগড়া বিভিন্ন বেসিক ইউনিয়ন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ক্ষণজন্মা এই মানুষটি ১৯৩৯ সালের ১লা মে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন আলীগঞ্জের সম্ভ্রান্ত মুসলিম ধনাঢ্য পরিবারে পিতা শেখ আফসিন মাদবরের ঘরে জন্মগ্রহন করেন। তারা ছিলেন দুই বোন, তিন ভাই। ভাইদের মধ্যে তিনি ছিলেন ছোট। তার শিক্ষাজীবন কাটে নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং সরকারি তোলারাম কলেজে।



