তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

প্রতিবন্ধীদের প্রতি সামান্য সহযোগিতা অসহায় অভিভাবকদের পথ চলায় সহায়ক হবে- হাসিনা রহমান সিমু 

খবর নারায়ণগঞ্জ.কম:
হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের উদ্যোগে প্রতিবন্ধী শিশু-কিশোরদের নিয়ে আয়োজিত আনন্দ ভ্রমণ ও সম্প্রতি অনুষ্ঠিত অত্র প্রতিষ্ঠানের প্রতিবন্ধী শিশু-কিশোরদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
রবিবার ৫ই মার্চ পঞ্চপতি এডভেঞ্চার পার্কে আয়োজিত এই উৎসবের আয়োজন করা হয়।
হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্মাধ্যক্ষ হাসিনা রহমান সিমুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই আনন্দ ভ্রমনে প্রতিবন্ধী শিশু-কিশোররা ছাড়াও তাদের অভিভাবক বৃন্দ, প্রতিষ্ঠানটি পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ অংশ গ্রহন করেন।
স্থানীয় পঞ্চপতি এডভেঞ্চার পার্কে আয়োজিত এই উৎসবে প্রতিবন্ধী শিশু-কিশোররা নানা কর্মসূচির মাধ্যমে সারাদিন ব্যাপী আনন্দ উল্লাসে মেতে উঠে ।  তাদের জন্যে বাহারী খাবারের আয়োজন করা হয়।
বিকেলে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়। এ সময় উপস্থিত আছেন হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান মিয়া।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপনে হাসিনা রহমান সিমু সমাজের সর্বস্তরের মানুষের প্রতি  আহবান জানিয়ে বলেন প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান, এদের প্রতি আপনাদের সামান্য সহানুভূতি ও সহযোগিতা  অসহায় অভিভাবকদের পথ চলায় সহায়ক হবে। তাই নাগরিক সমাজের প্রতি আহবান জানাই আপনারা সহানুভূতি ও ভালবাসা নিয়ে প্রতি প্রতিবন্ধী ও তাদের পরিবারের পাশে দাড়ান।

Related Articles

Back to top button