জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরে ২০৫ পিছ ইয়াবা সহ একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ
রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :
শেরপুরে মাদক বিরোধী অভিযানে ২০৫ পিছ ইয়াবা সহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শেরপুর জেলা গোয়েন্দা শাখা পুলিশ।
সম্প্রতি পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম শেরপুর জেলাকে মাদক মুক্ত করার লক্ষে জেলায় বিশেষ অভিযান শুরু করেন। এর ধারাবাহিকতায় (৬ নভেম্বর ) রাত ২ ঘটিকায় শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান এর তত্ত্বাবধানে একটি গোয়েন্দা টিম শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবা সহ মমিনুল ইসলাম (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মমিনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেয়া জেলা গোয়েন্দা শাখা শেরপুরের ওসি মুশফিকুর রহমান সাংবাদিকদের বলেন, একজন মাদক ব্যবসায়ী শ্রীবরদী উপজেলার ঝগড়ার চর উত্তর বাজারে ইয়াবা সহ অবস্থান করছে বলে তথ্য পাওয় যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে অবৈধ মাদক উদ্ধার করে জেলা গোয়েন্দা শাখার টিম।
গ্রেফতারকৃত মমিনের বিরুদ্ধে মামলা নং ০৭, ধারা ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণির ১০ (ক) / ৪১ ধারা।