জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরে ভ্যানের চাকায় পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে ব্যাটারী চালিত অটো ভ্যানের চাকায় পৃষ্ট হয়ে রাব্বী মিয়া নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া গ্রামে। গত দু’দিন আগে রাব্বি মিয়া তার দাদীর সঙ্গে আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিল।
বুধবার (৪ জানুয়ারী) সকাল ১১টার দিকে উপজেলার কাপাসিয়া গ্রামের ষ্টিল ব্রীজ সংলগ্ন সড়কে জনৈক ময়নাল মিয়ার ভ্যানের চাকায় পিষ্ট হলে এলাকা বাসী ঘটনাস্থল থেকে আহত শিশু রাব্বিকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু রাব্বি মিয়া উপজেলার বুরুঙ্গা গ্রামের দিন মুজুর রফিকুল ইসলামের ছেলে। শিশুটির মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।
এব্যাপারে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেউ মামলা না করায় শিশুটির লাশ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

