তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

দেশের আর্দশ শিক্ষক’রা এগিয়ে আসলে দেশে যুগান্তকারী পরিবর্তন আসবে.. মাওলানা মঈনুদ্দিন আহমাদ

খবর নারায়ণগঞ্জ.কম: বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী আর্দশ শিক্ষক ফেডারেশনের উদ্যােগে ২৬ জুলাই শনিবার সকালে মিশনপাড়া আন-নূর মিলনায়তনে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন দেশের আর্দশ শিক্ষক’রা এগিয়ে আসলে দেশে যুগান্তকারী পরিবর্তন আসবে, এ পরিবর্তনে সৎ, আদর্শবান শিক্ষকদে এগিয়ে আসতে হবে তাহলে শিক্ষার গুনগত মান পরিবর্তন হবে ইনশাআল্লাহ।

প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। এসময় তিনি বলেন পাচঁ আগষ্টের পর জাতির প্রত্যাশা হলো সর্বক্ষেত্রে আমুল পরিবর্তন, আর শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন না হলে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা সম্ভব হবেনা, তিনি আরো বলেন মাদকজাত দ্রব্য, কিশোর গ্যাং কোমলমতি শিক্ষার্থীদের ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছে এর থেকে উত্তরনে আদর্শবান শিক্ষকদের বিকল্প নেই।
এসময় আর্দশ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে সেক্রেটারি নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ডক্টরস ফোরামের সভাপতি ডা: আলী আশরাফ খান প্রমূখ।

Related Articles

Back to top button