তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষানারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

খবর নারায়ণগঞ্জ.কম: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

মঙ্গলবার ( ২৩ জুন ) দুপুরে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে বিদায় ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সাবেরা তাহমিনা

নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সাবেরা তাহমিনা বলেন, আসন্ন এইচএসসি পরীক্ষার সার্বিক সুস্থতা ও কৃতিত্বপূর্ণ ফলাফলের লক্ষ্যে আজকে আমাদের এই দোয়া মাহফিল। এই দোয়া মাহফিলের সাথে ‘বিদায়’ লেখা আছে। আসলে… বিদায় তখনই হয় যখন আমরা অন্যতম লক্ষ্যের দিকে যাত্রা করি। আর আমরা কিন্তু সকলেই জানি যে— ‘Life is not a bed of roses.’আমাদের জীবনে প্রতিটি ধাপে, আমাদের চলার পথে, প্রতিটি জায়গায় আমরা হাজার হাজার বাধা-বিঘ্ন অতিক্রম করে এই পথ পর্যন্ত এসেছি, তোমরাও আসছো। বাল্যকাল থেকে তোমরা তোমাদের যে শিক্ষার স্তরগুলো সাফল্যের সাথে অতিক্রম করেছো, কঠোর অধ্যবসায় অনুশীলনের মাধ্যমে এগুলোকে চর্চা করেছো।

তিনি আরো বলেন, তাই আমরা আশা করি আসন্ন এইচএসসি পরীক্ষা ২০২৬ হবে তোমাদের জন্য গর্বের এবং অত্যন্ত ফলপ্রসূ। তোমাদের কৃতিত্বপূর্ণ ফলাফল তোমাদের পিতামাতা, আত্মীয়-স্বজন এবং শিক্ষকগণ… শিক্ষকদের কাছে গর্বের বিষয় হবে। এবং তোমাদের ভালো ফলাফল আমাদের কলেজের জন্য গৌরব বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ এর বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

Related Articles

Back to top button