তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ফতুল্লায় আওয়ামী লীগের ‘দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ​

খবর নারায়ণগঞ্জ.কম: নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর লাগাতার দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (২২শে জুন)বিকেলে নতুন কোট এলাকা থেকে ফতুল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে দলটির স্থানীয় ও তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নেন।

​বিক্ষোভ মিছিলে নেতৃত্বদানকারী নেতারা বলেন, স্বৈরাচারী ও নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ দেশের অভ্যন্তরে এখনো বিভিন্ন উপায়ে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের জানমালের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে তারা নানা ধরনের দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। এই ধরনের যেকোনো অপতৎপরতা রুখে দিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সদা জাগ্রত রয়েছে।

​নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশ থেকে আওয়ামী সন্ত্রাসী চক্রের সকল কুচক্রী মহলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের রক্তচোষা এই ফ্যাসিস্ট শক্তিকে আর কখনোই দেশের মাটিতে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।

​মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ফতুল্লা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button