নিতাইগঞ্জ ও ট্রাক স্ট্যান্ডকে মাদকমুক্ত গড়তে ট্রাক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ মিছল

খবর নারায়ণগঞ্জ.কম : নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা নিতাইগঞ্জকে একটি নিরাপদ, মাদক ও সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তুলতে জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজি নং- ২৫৫৮) প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২১ জুন বিকালে প্রতিবাদ মিছিলটি জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে সিটি কর্পোরেশনের সামনে এসে শেষ হয়।
প্রতিবাদ মিছিল শেষে সংগঠনের সাংগঠনিক সম্পাদক শিকদার বাপ্পী চিশতী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও রাষ্ট্রনায়ক তারেক রহমানের দিক-নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এবং মাদক মুক্ত দেশ গড়তে তার নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি।
দেশনায়ক তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জের পরিবেশ!। আপনারা জানেন গতকালকে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যে ঘটনায় আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শহীদ ও আমাকে জরানো হয়েছে। আমাদের একটি কথা এখনো স্পষ্ট মাদক বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না সে আমার আপন ভাই হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুঃখের বিষয় আজ একটি পত্রিকাতে দেখতে পেলাম আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শহীদ ও আমাকে জড়িয়ে বলা হয়েছে আমাদের নাকি টর্চার সেল রয়েছে। আসলে টর্চার ছেলেটা কি আমি তাদের কাছে জানতে চাই। আমি নারায়ণগঞ্জ থানার ওসি মহোদয় জেলা এসপি মহোদয় কে অনুরোধ করবো আপনারা তদন্ত করুন এবং এর টর্চার সেল বের করুন। যদি আমাদের কোন টর্চার সেল থাকে তাহলে আমাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমাদের জড়িয়ে যারা অপপ্রচার চালাচ্ছে শান্ত স্ট্যান্ডেকে অশান্ত করার চেষ্টা করছে, গত কয়েক বছরেও স্ট্যান্ডে কোন দুর্নাম হয়নি মাদক মুক্ত নিতাইগঞ্জ ও ট্রাক স্ট্যান্ডকে গড়তে চাই। যারা মাদক ব্যবসা করেন আজ আবার হুঁশিয়ারি করে দিতে চাই যারা অপপ্রচার করছেন মনে করেছেন অপপ্রচার করলে আমরা মাদক বিরোধী অভিযান থেকে সরে যাব কিন্তু না শরীরের রক্ত যে পর্যন্ত আছে এখান থেকে মাদক দূর করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ।
এই সময় মাদকবিরোধী প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মালেক সরদার, সহ-সভাপতি লুৎফর রহমান মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্তান প্রধান,যুগ্ম সাধারণ সম্পাদক হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক সিকদার বাপ্পি চিস্তি, সহসাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দিন টিপু, দপ্তর সম্পাদক রহমত উল্লাহ রাজিব,সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিক, প্রচার সম্পাদক পায়েল হোসেন আকাশ সহ সমাজ কল্যাণ সম্পাদক ইব্রাহিম সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুক্তার খন্দকার নির্বাহী সদস্য হান্নন, সহ কেবিনেটের সদস্যবৃন্দ।
