জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রীবরদীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর  শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুরে   উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্তরে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এসব বিতরণ করা হয়। অতিরিক্ত  কৃষি কর্মকর্তা জিনাত রেহানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য  মাহমুদুল হক রুবেল। উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ,  থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মো. আল বেরুনী, বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,  উপকারভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবক এবং গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেক্ষ্য এসময় ৪৪ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীর মাঝে মোট ১ লাখ ৯৪ হাজার টাকা শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। এর মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ২২ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে মোট ৬৬ হাজার টাকা, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৩ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ৬৫ হাজার টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ৯ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে মোট ৬৩ হাজার টাকা প্রদান করা হয়।
এ ছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের পাঁচ নারীকে সেলাই মেশিন এবং সাত শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব।
সরকারের এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে এবং স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Articles

Back to top button