জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগসম্পাদকের পছন্দ

শেরপুরে তক্ষকসহ আটক – ২

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে র‌্যাব অভিযান চালিয়ে তক্ষক সহ দুই জনকে আটক করেছে । বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কুরুয়া উচ্চ বিদ্যালয়ের মেইন গেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ আবরার ফয়সাল সাদী’র নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল তক্ষক সহ দুইজনকে আটক করে।
আটককৃতরা হলো মুক্তগাছা উপজেলার লক্ষীখোলা গ্রামের আক্তার হোসেনের ছেলে মোঃ ফরহাদ (৫০) ও নান্দাইল উপজেলার দিলালপুর গ্রামের আব্দুল হামিদ চুন্নুর ছেলে মোঃ পারভেজ (৩৫)।
এসময় তাদের কাছ থেকে ১টি তক্ষক উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২২ লক্ষ টাকা। এছাড়াও তাদের কাছ থেকে একটি মোবাইল সেট ও ১১’শ টাকা উদ্ধার করে জব্দ করা হয়। পরে রাতেই তাদেরকে শ্রীবরদী থানায় হস্তান্তর করে র‌্যাব।
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এঘটনায় র‌্যাব বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। শুক্রবার দুপুরে আটককৃতদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button