নবীজি (সাঃ) বলেছেন ইহুদিরা মানবতার শত্রু – আব্দুল জব্বার

খবর নারায়ণগঞ্জ.কম :
গাজায় ইজরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বাদ আসর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগরের জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।
তিনি বলেন, বর্বর ইজরায়েল আন্তর্জাতিক যুদ্ধ বিরতি লংঘন করে শত শত নারী ও শিশুকে হত্যা করেছে। আজকে আমাদের বলার মত কোন ভাষা নেই। যদিও বাংলাদেশের এ ভূখন্ড থেকে আমাদের যুদ্ধ করার মত কোন অবস্থা নেই তাই আগামী প্রজন্মকে বলতে চাই, তোমরা তথ্য প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হও, সারা পৃথিবীর মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে বর্বর ইজরায়েলকে আমরা গুড়িয় দিতে পারি। সেই বুদ্ধবৃত্তিক প্রস্তুতি নেয়ার জন্য যুব সমাজকে আহ্বান জানাচ্ছি। সেই সাথে বলবো, বেশকিছু নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে যেগুলো ইহুদিবাদ সমর্থিত। তাই এসকল পণ্য আমরা আজ থেকে বয়কট করবো।
তিনি আরও বলেন, যেখানে বিশ্বের অন্যান্য দেশে একটি কুকুর মরলেও জাতিসংঘ মানবতার কথা বলে সেখানে ফিলিস্তিনে হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করছে এসময় জাতিসংঘের মানবতা কোথায়। বর্তমান সরকার প্রধানকে বলবো, আমরা বিধ্বস্ত গাজাবাসীর জন্য সহযোগিতা পাঠাতে চাই। প্রয়োজনে আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহন করবো। স্বয়ং নবীজি বলেছেন ইহুদিরা মানবতার শত্রু, তোমাদেরকে কোন মানবিক ছাড় দেওয়া হবেনা। যদি বাংলাদেশের কূটনৈতিক পাড়ায় কোন ইহুদি থাকে তাহলে তাকে অনতিবিলম্বে গ্রেফতার করুন।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী যুগ্ম সম্পাদক মোঃ জামাল হোসাইন, সহকারী যুগ্ম সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, প্রচার ও মিডিয়া বিভাগের হাফেজ আবদুুল মোমিন অন্যান্য নেতৃবৃন্দ।

