তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
Related Articles
Check Also
Close
খবর নারায়ণগঞ্জ. কম:
ফতুল্লা ইউনিয়ন পরিষদ উপ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফাইজুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১লা মার্চ) বাদ আছর ফতুল্লার ৬নং ওয়ার্ড ইসদাইর বাজারে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফাইজুল ইসলাম বলেন, আমি জানি ফতুল্লার ৬নং ওয়ার্ডে ইসদাইর এলাকায় সমস্যা হলো,ড্রেনেজ ব্যবস্থার। আমি কথা দিচ্ছি আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন,তাহলে আমি আপনাদের পানি নিস্কাসনের ব্যাবস্থা করবো। আল্লাহ পাক যদি আমাকে দয়া করে চেয়ারম্যান হওয়ার সুযোগ দেন, তাহলে আমার নেতা এ,কে,এম শামীম ওসমানকে দিয়ে আপনাদের সমস্যার সমাধান করবো। ফতুল্লা ইউনিয়নকে একটি ইস্মাট ইউনিয়ন পরিষদ করবো।এবং আশা করবো ফতুল্লা ইউনিয়নে কোন সমস্যা থাকবে না।
তাই আগামী ৯মার্চ আমাকে আপনারা সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, আপনাদের সবার সেবা করার সুযোগ করে দিবেন।