তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফতুল্লা ইউনিয়নে ৭,৮ও ৯নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে শামীম ওসমানকে বিজয়ী করবো – ফাইজুল ইসলাম

খবর নারায়ণগঞ্জ.কম:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফতুল্লা ৭ নং ওয়ার্ডে নির্বাচনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ অ‌ক্টোবর) সন্ধ্যায় ফতুল্লার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এ নির্বাচনীয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় ফতুল্লা ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মাদবরের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলাম।


প্রধান অতিথি তার বক্তব্য বলেন,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফতুল্লা ইউনিয়নে ৭,৮ও ৯নং ওয়ার্ড থেকে প্রতিবার সংসদ নির্বাচনে বিপুল ভোটে শামীম ওসমানকে বিজয়ী করে থাকি,এবার ও আমরা বিপুল ভোটে শামী ওসমানকে বিজয়ী করবো। ফতুল্লায় এবার এতো উন্নয়ন হয়েছে, কেহ বলতে পারবে না কোন এলাকায় উন্নয়ন হয়নি। উন্নয়নের রুপকার শামীম ওসমান ৪ আসনে আছে বলেই এতো উন্নয়ন। তাই যাকে দিয়ে এতো উন্নয়ন তার জন্য ভোট চাইতে হবে কেন? সে কেন আপনাদের কাছে ভোট চাইবে। আর কিছু দিন পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সবাইকে চোখ, কান খোলা রাখতে হবে। যে কোন সময় শকুনিরা দেশে হানা দিতে পারে। সবাইকে এক হয়ে এদের প্রতিহত করতে হবে।
আর কিছু দিন পর নারায়ণগঞ্জের প্রান পুরুষ, মাটি ও মানুষের নেতা একে এম শামীম ওসমান আপনাদের নিয়ে বসবেন। আপনাদের কথা শুনবেন। নির্বাচন নিয়ে কথা বলবেন,সবাই দোয়া করবেন পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ক্ষমতায় আসতে পারে এবং শামীম ওসমান এমপি হতে পারে।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মনির হোসেন, সহ-সভাপতি মুক্তার হোসেন, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের
সহ-সভাপতি কামাল হোসেন, ফতুল্লা ইউনিয়ন যুবলীগ নেতা ইসতিয়াক ইসলাম নাহিদ, মনির হোসেন, ফতুল্লা ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইকবাল ,শহিদুল ইসলাম এবু, আওয়ামী লী‌গের কাউন্সিলর আবুল হোসেন, আইয়ুব আলী, রেজাউল করিম, আব্দুল করিম, সহ প্রায় ২০০ জন কাউন্সিলরদের নিয়ে এই প্রস্তুতিমূলক মূলক সভা অনুষ্ঠিত হয়।

Related Articles

Back to top button