জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন ২০২৬, মঙ্গলবার বাদ আছর দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়ন (৩২৯৮ ঢাকা)-এর আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. মোঃ সাখাওয়াত হোসেন খান।
দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মনির মল্লিক-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নাছির মাদবর (যুগ্ম সাধারণ সম্পাদক)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এস.এম আসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসেন খান এবং আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আওলাদ হোসেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মোঃ সুজন মাহমুদ, এড. শহিদ সরোয়ার, মোঃ রমজান হোসেন মাদবর, মোঃ দিদার খন্দকার, মোঃ অলক ইসলাম, মোঃ রাজীব হোসেন বেপারী, মোঃ আব্দুল আজিজ মিলন, মোঃ মকবুল হোসেন, মোঃ মাসুদ খান, মোঃ মজিবর রহমান, মোঃ আনোয়ার হোসেন লিটন, মোঃ মনির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় সহযোগিতা করেন মোঃ ওমর ফারুক খান, মোঃ মহসিন বেপারী, মোঃ শানু, মোঃ হযরত এবং আকবর হোসেন। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, মোঃ হানিফ সরদার এবং লিমন ভূঁইয়া।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল পরিচালনা করা হয়।


