তাজা খবরমহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ধর্ষণের অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবী করে কাউন্সিলর বাবুর সংবাদ সম্মেলন

খবর নারায়ণগঞ্জ.কম :

নাসিক ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিশ বাবুসহ তার ছেলে রায়হান করিম রিয়েনের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্তরা।

শনিবার (১৮ মে) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি করেন। এসময় অভিযুক্ত আব্দুল করিম বাবু ওরফে ডিশ বাবুসহ তার ছেলে ও স্ত্রী উপস্থিত ছিলেন।

এসময় তার ও তার সন্তানের বিরুদ্ধে ওঠা ধর্ষণের ঘটনা ভিত্তিহীন দাবি করে বাবু বলেন,  ঘটনাটি সত্য হলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেন, কোন সমস্যা নেই। কিন্তু ওই সংবাদে যাকে অভিযোগকারী বলা হয়েছে, তার সাথে যখন আমি, আমার স্ত্রী কথা বলেছি তখন সে বলে, সে এরকম কোন অভিযোগ করেনি। এমনকি সে তো আমার ছেলে রিয়েনকে ঠিক মতো চিনেও না। এক্ষেত্রে আমার প্রশ্ন, যেহেতু এরকম কোন ঘটনাই ঘটেনি এবং কেউ কোন অভিযোগও করেনি; তাহলে এই সংবাদ কোন ভিত্তিতে প্রচার করা হলো।

তিনি আরও বলেন, আমি এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। যেহেতু আমি জনগণরর ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি তাই এসকল বিষয়ে এবং এই হলুদ সাংবাদিকতায় আমি অত্যন্ত মর্মাহত। আমি আপনাদের কাছে এর সুষ্ঠু বিচার চাই। আমি ডিবি প্রধান হারুন সাহেবের সাথেও এই বিষয়ে কথা বলবো। পাশাপাশি আইনগত যে ব্যবস্থা নিতে হয় আমি নিবো।

Related Articles

Back to top button