সিদ্ধান্ত প্রত্যাহার করে নির্বাচনে থাকার ঘোষণা দিলেন মাসুদ

খবর নারায়ণগঞ্জ.কম: নিরাপত্তা ইস্যুতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও তিন দিনের নাটকীয়তার পর আবার নির্বাচনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার তল্লায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নেতাকর্মীদের সামনে তিনি এই ঘোষণা দেন। এর আগে নেতাকর্মীরা সেখানে মিছিলসহ যোগ দেন।
মাসুদ বলেন, “১৬ ডিসেম্বর আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা থেকে সরে এসেছি। আমি নির্বাচন করব। আপনারা আমার পরিবার, আপনারাই আমাকে নিরাপত্তা দেবেন।”
ঘনিষ্ঠজনরা বলছেন, নানা ইস্যুতে মাসুদুজ্জামানের উপর কিছু চাপ ছিল, যা দলের ভেতরের কেউ প্রভাব বিস্তার শুরু করে। এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। বিষয়টি হাই কমান্ডকে জানালেও তারা সমাধান করতে পারেনি। শেষ পর্যন্ত নিজ চাপের কাছে হার মেনে তিনি সিদ্ধান্ত নেন, তিনি নির্বাচন করবেন না। যদিও বিষয়টি তিনি দলের নেতাকর্মীদের জানাননি। এ কারণে ঘোষণার পর থেকে নানা ঘটনা ঘটতে শুরু করে। অনুসারীরা বিক্ষোভ দেখাচ্ছেন এবং মাসুদকে চাপ দিচ্ছেন।
এরই মধ্যে কেন্দ্র বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার দায়িত্ব নেয়। এরপরই শুক্রবার নেতাকর্মীদের জন্য মিছিল ডাকা হয়। শুক্রবার ছুটির দিনেও তিনি কারখানায় উপস্থিত ছিলেন।
গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করে। এর মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনে ছিলেন মাসুদুজ্জামান। তখন থেকে তিনি এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।
এর আগে, ১৬ ডিসেম্বর নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সাম্প্রতিক পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাসুদুজ্জামান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও ব্যক্তিগত কারণে আমি নির্বাচন করব না, আমি মনোনয়ন নেব না। এ কারণে শহর ও বন্দরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একজন সমাজকর্মী হিসেবে আজীবন আপনাদের পাশে থাকব।
