তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ছাত্রজনতার দাবি মেনে নিন; অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন -মুফতি মাসুম বিল্লাহ 

প্রেস বিজ্ঞপ্তি : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাসুম বিল্লাহ বলেন, ৫ আগস্ট এর পরেই আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন হিসেবে গণ্য হয়েছে। দীর্ঘ ১৫-১৬ বছর গণহত্যা, গুম, লুটপাট ও দুর্নীতির মহোৎসব করে, লক্ষ কোটি টাকা পাচার করে তারা কিভাবে এখনো নিষিদ্ধ না হয়ে থাকে? এটা ভাববার বিষয়। সুতরাং ছাত্র জনতার দাবি মেনে নিন এবং  অনতিবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করুন।

শনিবার বাদ মাগরিব নগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরিউক্ত কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি মোঃ সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডাক্তার সাইফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ্ব শেখ হাসান আলী, সংগঠনিক সম্পাদক শামসুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মেহেদী হাসান, প্রচার ও দাওয়াহ সম্পাদক বিলাল খান প্রমুখ নেতৃবৃন্দ।
তিনি আরো বলেন, আজ দুপুর থেকে এখনো পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা শাহবাগ ছাত্র জনতার আন্দোলনে  শামিল আছেন।

Related Articles

Back to top button