তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

“স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা:ডিসি মো: রায়হান কবির

খবর নারায়ণগঞ্জ.কম: বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভারের বার্ষিক কাউন্সিল সভা ২৩-৬-২৬ ইং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় রোভার স্কাউটিং কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও আগামী বছরের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভারের সভাপতি ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা। সেবাই স্কাউটের মূলমন্ত্র। তরুণ রোভারদের দেশ গঠনে, দুর্যোগে ও মানবিক সংকটে স্বেচ্ছাসেবী হিসেবে আরও বেশি করে এগিয়ে আসতে হবে। শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক গুণাবলি অর্জনের মধ্য দিয়েই তোমরা আগামীর দক্ষ নাগরিক হয়ে উঠবে।”

তিনি রোভারদের নিয়মিত প্রশিক্ষণ, কমিউনিটি সার্ভিস ও পরিবেশ রক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের নির্দেশনা দেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সিফাত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আলীনূর খান এবং বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও রোভার স্কাউট সদস্যরা।

সভায় বিগত বছরের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয়।

Related Articles

Back to top button