তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
সাধু নাগ মহাশয়ের ১৭৯ তম জন্মবার্ষিকীতে কেক কাটেন জাকির খান

খবর নারায়ণগঞ্জ.কম:
শ্রী রামকৃষ্ণের শ্রেষ্ঠ গৃহস্থ শিষ্য, সাধক পুরুষ শ্রী শ্রী দূর্গাচরণ সাধু নাগ মহাশয়ের ১৭৯ তম জন্মোৎসব পালিত হয়েছে।
রবিবার (২৪ আগষ্ট) দিনব্যাপী দেওভোগ নাগ মহাশয়ের আশ্রমে নানা অনুষ্ঠানের মাধ্যমে এ জন্মোৎসব পালন করা হয়। সাধু নাগ মহাশয়ের ভক্তবৃন্দরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এদিন সকালে সাধু নাগ মহাশয়ের জন্মোৎসব উপলক্ষে শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেওভোগ নাগ মহাশয়ের আশ্রমে গিয়ে শেষ হয়।
বিকেলে আশ্রম প্রাঙ্গণে গীতা পাঠ, সাধু নাগ মহাশয়ের জীবনী নিয়ে আলোচনা, শিশুদের কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ চলে নানা আয়োজন। অনুষ্ঠানের মাঝপথে সাধু নাগ মহাশয়ের জীবনীসহ নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারন সম্পাদক শ্রী তারাপদ আচার্য্য। এসময় তিনি বলেন, সাধু নাগ মহাশয় খুবই সাধারণ জীবন যাপন করতেন। তার জীবনী পড়লে নিজেকে ঠিক রাখা খুবই কষ্টকর। তাঁর জীবনের অসংখ্য ঘটনা রয়েছে যা আমাদের জীবনের পাথেয়। তাঁর স্মরণেই এ আশ্রম গড়ে তোলা হয়েছে। আর বাংলাদেশের কাশী হবে সাধু নাগ মহাশয় আশ্রম।
সাধু নাগ মহাশয়ের জন্মোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা অর্চণা, প্রদীপ প্রজ্জ্বলন, যজ্ঞ ও প্রসাদ বিতরণ ও কেক কাটা হয়।
সন্ধ্যা সাড়ে সাত টায় জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দজী মহারাজ, সাধু নাগ মহাশয় আশ্রমের সভাপতি ননী গোপাল সাহা, সহ-সভাপতি সমির কর্মকার, কানাই সাহা, দপ্তর সম্পাদক গোবিন্দ ঘোষ, অর্থ সম্পাদক টুটুল ভৌমি, সাংগঠনিক সম্পাদক লিটন পাল, শ্যামল দত্ত, সোহাগ সরকার, বিধান ভক্ত, অমিত ধর প্রমুখ।

