প্রেস বিজ্ঞপ্তি :
গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন (৩৮) গাজীপুরের হিসেবে কাজ করতেন। এই নির্মম হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর।
আজ শুক্রবার এক জরুরি বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি মোহাম্মদ সুলতান মাহমুদ বলেন, সন্ধ্যার মতো জনসমাগমপূর্ণ সময়েও একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা প্রমাণ করে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। সাংবাদিক সমাজ ও প্রতিবাদী জনতা আজ চরম নিরাপত্তা হীনতায় ভুগছে। অবিলম্বে এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকান্ডের মধ্য দিয়ে আবারো প্রমাণ হয়েছে, ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়ে দেশ এখন সন্ত্রাসী চাঁদাবাজদের দখলে চলে গেছে।
এই সন্ত্রাসী চাঁদাবাজদের এবং এদের পৃষ্ঠপোষক রাজনৈতিক সামাজিক শক্তিকে প্রতিহত করতে না পারলে আমাদের কারোরই নিস্তার নাই।
নেতৃদ্বয় নিহত সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করে এবং তার শোকাহত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানায়।