গরীব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার দিলো স্মৃতিকথা ৭১
খবর নারায়ণগঞ্জ.কম :
স্মৃতিকথা ৭১ এর পক্ষ থেকে গরীব ও অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) বাদ মাগরিব ফতুল্লা থানাধীন মাসদাইর ঘোষেরবাগ এলাকায় স্মৃতিকথা ৭১ এর পক্ষ থেকে এ ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়।
এসময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা নিদারুন কষ্টে দিনাতিপাত করছে। কারন বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় জীবন ধারন কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে এলাকার সেই সকল মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা সকলের নিকট দোয়া কামনা করছি যাতে করে ভবিষ্যতে আরো বড় পরিসরে আমরা এ আয়োজন করতে পারি।
এসময় উপস্থিত ছিলেন, স্মৃতিকথা ৭১ এর নির্বাহী কমিটির সভাপতি রেজুয়ান মুসলিম, সহ-সভাপতি সোলাইমান কবীর রতন, সহ সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত প্রধান, আরিফ হাসান মাদবর, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান সুমন, সহ সাংগঠনিক সম্পাদক আওলাদ শেখ, কোষাধ্যক্ষ জাহিদ হোসেন, সহকারী কোষাধ্যক্ষ মঞ্জু, দপ্তর সম্পাদক সোহেল দেওয়ান, সহ দপ্তর সম্পাদক আশিকুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সুজা পাঠান, মহিলা বিষয়ক সম্পাদক নাবিলা শারমিন, আপ্যায়ন সম্পাদক জুয়েলী শেখ, সদস্য শাহিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

