Uncategorizedতাজা খবরথানার সংবাদফতুল্লা থানাবন্দর থানামহানগররুপগঞ্জ থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানাসোনারগাঁ থানা

নারায়ণগঞ্জে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী

খবর নারায়ণগঞ্জ.কম:

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নারায়ণগঞ্জে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

সোমবার (২৪ অক্টোবর) সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে অফিসগামী ও শিক্ষার্থীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। বৃষ্টিতে মানুষ ছাতা মাথায় যে যার কর্মস্থলে ছুটে চলেছেন। প্রচণ্ড বাতাসে ছাতা উল্টে যাওয়ার দৃশ্যও দেখা গেছে। তবে বেলা ১১টায় সড়কে বাসের সংখ্যা বেড়েছে। অন্যদিকে বৃষ্টির অজুহাতে রিকশাচালকরা বেশি ভাড়া হাকছেন বলে যাত্রীরা অভিযোগ করেছেন।

অনেক এলাকায় যাত্রীদের গণপরিবহনের অপেক্ষায় দোকান ও মার্কেটের নিচে অবস্থান করতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সবাই।

বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে পানি জমতে দেখা গেছে। এদিকে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি ও বাতাসের গতি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড়টির প্রভাবে বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। সে সঙ্গে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানা গেছে।

Related Articles

Back to top button