জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শ্রীবরদীতে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত!! কাশেম সভাপতি, বনিজ সাধারন সম্পাদক
রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) শ্রীবরদী পৌর শহরের টিএনটি রোডের শেরপুর-৩ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হকের বাসভবন চত্বরে বাংলাদেশ কৃষকলীগ শ্রীবরদী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম পর্বে শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক। সাধারন সম্পাদক বনিজ উদ্দিনের সঞ্চালনায় সম্মলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদির। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব,কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান সাকিক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আসাদুজ্জামান লেবু, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন। সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে সাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং সর্ব সম্মতক্রমে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম তালুকদারকে সভাপতি ও বনিজ উদ্দিনকে সাধারন সম্পাদক করা হয়। এছাড়া মিজার উদ্দিন মেজরকে সহ-সভাপতি ও মোফাজ্জল হোসেনকে যুগ্ম-সাধারন সম্পাদক করা হয়।


