তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

রূপগঞ্জের চাঞ্চল্যকর এসএসসি পরীক্ষার্থী মেহেদী হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

রূপগঞ্জের সাওঘাট এলাকা থেকে চাঞ্চল্যকর এসএসসি পরীক্ষার্থী মেহেদী হত্যা মামলার পলাতক আসামি সজিবকে (১৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃত সজিব রূপগঞ্জের বলাইখা এলাকার সাইফুল ইসলামের পুত্র। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে র‌্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিহত মেহেদী ভুলতা স্কুল এন্ড কলেজে ১০ম শ্রেণির ছাত্র ছিল। গত ১৫ এপ্রিল দুপুর ১২টার দিকে স্কুলে মডেল টেষ্ট পরীক্ষা চলাকালীন সময় গ্রেফতারকৃত আসামী এবং তার সহযোগীরা ক্লাশরুম হতে কথা আছে বলে ডেকে নিয়ে ভিকটিমকে উক্ত স্কুলের মেইন গেইটের সামনে এলোপাথাড়ী দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে রক্তাক্ত জখম করে।

এই ঘটনার সিসি টিভি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে ভিকটিমের বাবা সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে রূপগঞ্জ থানাধীন ভুলতা স্কুল এন্ড কলেজের মেইন গেইটের সামনে রাস্তার উপর রক্তাক্ত জখম মৃত অবস্থায় পান।

উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা সংক্রান্ত মামলা করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১, সদর কোম্পানি এর গোয়েন্দা টীম ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য এর ভিত্তিতে হত্যাকারী পলাতক আসমী সজিবকে সোমবার সাওঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।   পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেপ্তারকৃত সজিবকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button