জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুর জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন  অনুষ্ঠিত 

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর শুক্রবার বিকালে ধানশাইল ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে ধানশাইল  উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।   সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম ফটিক।   ধানশাইল ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক মহসিন আলীর সভাপতিত্বে ও নলকুড়া ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হযরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ শাহ জাহান বাবলু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহ আলম,  উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ন আহ্বায়ক হাসেন আলী বড় প্রমুখ।
সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে মহসিন আলীকে ধানশাইল ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি নির্বাচিত করা হয়। তবে সাধারন সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী থাকায় কারো নাম ঘোষণা না করেওই সম্মেলন সমাপ্তি ঘোষণা করা হয়।

Related Articles

Back to top button