তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

যারা প্রধানমন্ত্রীর উপহার নিয়ে দূর্ণীতি করতে চায়, সরকার তাদের ছাড় দিবেনা – সেলিম প্রধান

খবর নারায়ণগঞ্জ.কম :নারায়ণগঞ্জের মুজিব নগর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছে প্রধান গ্রুপের কর্ণধার সেলিম প্রধান ওরফে ডন সেলিম।
শনিবার (৯ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের ১৫৬টি পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের আর্থিক সহযোগিতা প্রদান করেন। এসময় সদর থানা কৃষক লীগের নেতাকর্মীরা তাকে স্বাগত জানায়। এর আগে আশ্রয় প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার কথা বলে কয়েকটি পরিবারের কাছ থেকে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের টাকা নেয়ার অভিযোগ করতে আসা ভুক্তভোগীদের শান্তনা দেন।
সেলিম প্রধান বলেন, যারা প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর নিয়ে দুর্ণীতি করতে চায় সরকার তাদের ছাড় দিবে না। আশ্রায়ণ প্রকল্পের ঘর ও সরকারী নলকূপ বরাদ্দের প্রলোভন দেখিয়ে যারা গৃহহীনদের কাছ থেকে লাখ-লাখ টাকা হাতিয়ে নিয়েছে তাদের বিচার হবেই। জেলা প্রশাসন তদন্ত করে দোষীদের শাস্তি দিবে বলে তিনি প্রত্যাশা করেন। এছাড়া মুজিব নগর আশ্রয়ন প্রকল্পে বসবাসরতদের পাশে তিনি আছেন বলেও আশ্বস্ত করেন গরীবের ডন খ্যাত সেলিম।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা কৃষক লীগে সভাপতি কাসেম সম্রাট, সাধারণ সম্পাদক রানা আহমেদ, রাজু আহমেদ, সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button