তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

মহান রাব্বুল আলামীন সেদিন নিজ হাতে নেত্রীকে রক্ষা করেছিলেন বলেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল -কাউসার আহমাদ  পলাশ 

খবর নারায়ণগঞ্জ.কম:
একুশে আগষ্ট প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
সোমবার ২১ আগষ্ট বাদ এশা আলীগঞ্জ লেবার হলে জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার সভাপতি পিয়াস আহমেদ সোহেলের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে কাউসার আহমাদ পলাশ বলেন, , ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট, স্বাধীন বাংলাদেশে কি নৃশংস ভয়াবহ তান্ডব সংগঠিত হয়েছিলো। বঙ্গবন্ধুকে পরিবার সহ হত্যার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে স্তব্ধ করে দেয়ার চেষ্টা করা হয়েছিলো। কিন্তু তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।ছিয়ানব্বই সালে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে বঙ্গবন্ধুর খুনিদের ফাসির রায় কার্যকর করে এ জাতি কে কলঙ্ক মুক্ত করেছেন।পচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করার পর  দুই হাজার চার সালে গ্রেনেড হামলা চালিয়ে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার পাশাপাশি আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করেছিল খালেদা জিয়া তার সেই স্বপ্ন পূরণ হয়নি মহান রাব্বুল আলামীন নেত্রী কে সেদিন নিজ হাতে রক্ষা করেছিলেন বলেই আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। দেশের দেশের প্রতিটি স্তরে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বঙ্গবন্ধুর স্বপ্নের বাকি কাজ বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‌দে‌শে এ‌কের পর এক মেঘা প্রকল্প বাস্তবায়ন হ‌চ্ছে। দেশ সর্বক্ষে‌ত্রে এ‌গি‌য়ে যা‌চ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃ‌ত্বে দেশ ২০৪১ সা‌লের ম‌ধ্যে উন্নত দে‌শে প‌রিনত হ‌বে।”  বিএনপি জামায়াত যতই ষড়যন্ত্র করুক না কেনো কোন লাভ হবেনা এদেশের শান্তিকামী মানুষ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জননেত্রী শেখ হাসিনার সরকারকেই আবারো ক্ষমতায় নিয়ে আসবে ইনশাআল্লাহ।
বক্তব্য রাখেন  কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর আলম মেম্বার, আওয়ামী লীগ নেতা মো: রফিকুল ইসলাম রাহাত, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু,  জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার সিনিয়র সহসভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, সহসভাপতি অহিদুর রহমান, সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাওলাদার, অর্থ বিষয়ক সম্পাদক মো : জামাল আহম্মেদ, সহঅর্থ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম রিপন,
দপ্তর সম্পাদক আনোয়ারুল কবির,বাংলাদেশ নৌযান শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আনিছুর রহমান মাষ্টার, ফতুল্লা থানা র্স শ্রমিক ইউনিয়ন সভাপতি নুর মোহাম্মদ, মজদুর শ্রমিক ইউনিয়ন সভাপতি কাজী সালাহউদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘ আয়ু কামনা করে বিশেষ মোনাজাতে দোয়া পরিচালনা করেন শ্রমিক নেতা পলাশ।

Related Articles

Back to top button