তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

সোনারগাঁয়ে স্ত্রী কতৃক স্বামীর অন্ডকোষে আঘাত: স্বামীর মৃত্যু

সোনারগাঁ প্রতিনিধি :

সোনারগাঁয়ে স্বামীর অন্ডকোষে আঘাত করে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী বিরুদ্ধে। শুক্রবার বিকেলে উপজেলার কাচঁপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহজাহান মিয়া চাদঁপুর শাহরাস্তি এলাকার মৃত শরীফ ভান্ডারীর ছেলে এবং স্থানীয় কাচঁপুর সোনাপুর এলাকার এলাকার আক্কাস আলীর ভাড়াটিয়া। নিহতের স্বজনরা জানান, উপজেলার কাচঁপুর সোনাপুর এলাকায় শাহাজাহান মিয়া ২য় বিয়ে করে ভাড়া বাসায় বসবাস করতেন। গতকাল শুক্রবার বিকেলে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে ২য় স্ত্রী রোজিনা বেগম স্বামীর গোপনাঙ্গে আঘাত করে আহত করেন। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ২য় স্ত্রী রোজিনা বেগমকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button