তাজা খবরধর্ম ও শিক্ষামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আমরা সম্প্রীতি বজায় রেখেই দূর্গোৎসব পালন করবো – ডিসি জাহিদুল ইসলাম

খবর নারায়ণগঞ্জ.কম :
শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি টানবাজার সাহা পাড়া ও বঙ্কবিহারী জিউর আখড়া ও হনুমান জিউর মন্দির পরিদর্শন করেন।
মন্ডপ পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, আমরা জানি যে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয়  উৎসব শারদীয় দূর্গোৎসব অতি সন্নিকটে। আমরা প্রতিনিয়ত খবর নিচ্ছি কিভাবে কি হচ্ছে। নারায়ণগঞ্জ হচ্ছে সম্প্রীতির শহর, আমরা সম্প্রীতি বজায় রেখেই দূর্গোৎসব পালন করবো। প্রতিবছরের ন্যায় এবারও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি। বিশেষ করে আনসার বাহিনী সময়ের দুই দিন আগে থেকেই কাজ শুরু করেছে। অন্যান্য সংস্থার সদস্যরাও থাকবে তবে পূজা কমিটির যে নির্ধারিত স্বেচ্ছাসেবক থাকবে তারা যেন ঠিক ভাবে দ্বায়িত্ব পালন করে। কোন তুচ্ছ বিষয়কে  কেন্দ্র করে যেন বড় ধরনের ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও পূজা উপলক্ষ্যে প্রতিটি মন্দিরকে আর্থিক ও অন্যান্য সহযোগিতা প্রদান করা হয়েছে। আমার মনে হয় এবারের পূজা উৎসবটি আমরা আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে পারবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াসমিন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, বলদেব জিউর আখড়া মন্দিরের উপদেষ্টা শংকর সাহা প্রমুখ।

Related Articles

Back to top button