সনমান্দী ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে কায়সার হাসনাতকে সংবর্ধনা
সোনারগাঁ প্রতিনিধি :
সোনারগাঁ উপজেলা সনমান্দী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারী) বিকালে সনমান্দী ইউনিয়ন বাংলা বাজার এলাকায়, সোনরগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ’র সার্বিক তত্ত্বাবধানে, ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা একত্রিত হয়ে নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সে সময় এমপি কায়সারকে স্বর্ণের নৌকা ব্যাচ উপহার দেয় সনমান্দী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়িক এস এম জাহাঙ্গীর।
এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. সামসুল ইসলাম ভূইয়া, যুগ্ন সম্পাদক আশ্রাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার, সদস্য শাহাবুদ্দিন সাবু, আতাউর রহমান হৃদয়, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এছহাক মোল্লা, সোলেমান হোসেন সুজন মেম্বার, মোহাম্মদ আলী, খোরশেদ মোল্লা, জামাল উদ্দিন সহ আওয়ামী লীগ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অসংখ্য কর্মীবৃন্দ।



