নারায়ণগঞ্জ কাঁপাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’!

খবর নারায়ণগঞ্জ.কম:
আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে নারায়ণগঞ্জে সবটুকু আলো কেড়ে নিয়েছে বিশালাকার এক মহিষ, যার নাম রাখা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নামানুসারে— ‘ডোনাল্ড ট্রাম্প’।
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’-এ লালন-পালন করা এই মহিষটি আসলে এলভিনো জাতের। প্রতি কেজি ৫৫০ টাকা দরে মহিষটি বিক্রি করা হয়েছে এর ওজন প্রায় ৭০০ কেজিরও বেশি। এই মহিষটির গায়ের রঙ গোলাপি। খামারের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, মহিষটির গায়ের বিশেষ রঙ এবং সামনের দিকের চুলের আকৃতির সাথে মার্কিন প্রেসিডেন্টের সামঞ্জস্য থাকায় মজার ছলে আমার ছোট ভাই এই নামটি রাখেন,মহিষটি খুবই শান্ত স্বভাবের ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডোনাল্ড ট্রাম্প’ এর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই প্রতিদিন অসংখ্য মানুষ খামারে ভিড় করছেন। এবং উৎসুক মানুষের ভিড় জমছে, সেলফি উন্মাদনা অনেকেই মুঠোফোনে বন্দি করছেন এই পশুর ছবি ও ভিডিও।
খামার কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক ক্রেতা মহিষটি কেনার আগ্রহ দেখালেও ইতোমধ্যে একজন ক্রেতা এটি কোরবানির জন্য বুকিং দিয়ে রেখেছেন।
বিশাল দেহের এই মহিষটিকে ঘাস, ভুট্টা ও ভুসির মতো সাধারণ খাবার খাইয়ে বিশেষ যত্নে বড় করা হয়েছে।


