ডেভিড এর মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম : নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক প্রয়াত মমিন উল্লাহ ডেভিড এর ২১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে হোসিয়ারী কমিউনিটি সেন্টারে মরহুমের পরিবারের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।
প্রধান অতিথি মরহুমের স্মৃতিচারণ করে বলেন, মমিন উল্লাহ ডেভিড আমার বন্ধু ছিলেন। সে আজকে আমাদের মাঝে নেই, তার অভাব গত ২১ বছর আমরা হারে হারে টের পেয়েছি। তার জাদুকরি ডাক সকলে ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিতো। তার মত নেতৃত্বের অভাব আজও আমরা অনুভব করি। তিনি ছিলেন একজন কর্মীবান্ধব নেতা। সকল সময় তিনি নেতাকর্মীদের সমস্যা সমাধানে কাজ করতেন। তার মত নেতা আমরা আর পাবো কিনা জানি না। আমরা স্বপ্ন দেখি মমিন উল্লাহ ডেভিড এর মত জাতীয়তাবাদী বীর জন্ম নিবে, সেটা কবে তা জানি না কিন্তু আমরা আশায় থাকবো। আমরা মমিন উল্লাহ ডেভিড এর রুহেন মাগফেরাত কামনা করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদার।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মোঃ রেজা রিপন, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ প্রমুখ নেতৃবৃন্দ।
