তাজা খবরথানার সংবাদবন্দর থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আদর্শ জাতি গঠনে শিক্ষকদের এগিয়ে আসতে হবে – মাওলানা মঈনুদ্দিন আহমাদ

খবর নারায়ণগঞ্জ.কম: বন্দর উপজেলা জামায়াতের উদ্যোগে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা।

২৭ সেপ্টেম্বর বিকেলে বন্দর উপজেলা জামায়াতের উদ্যোগে সম্মানিত শিক্ষকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়
বাংলাদেশ জমায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, আদর্শ জাতি গঠনে শিক্ষকদের এগিয়ে আসতে হবে।

তিনি বিগত দিনগুলো উল্লেখ করে বলেন অতীতে জাতি হিসেবে আমরা দেখেছি,
রাষ্ট্র দুর্নীতিপরায়ন, অসৎ হয়ে গিয়েছিলো, যার কারণে বার বার দেশ দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দেশ উন্নতি থেকে পিছিয়ে পড়েছে, জাতির চারিত্রিক অবক্ষয় ঘটেছে।
জাতিকে উন্নতির দিকে নিয়ে যেতে হলে উন্নত জাতি গঠনের বিকল্প নেই।
আর উন্নত আদর্শ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম, নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, ন্যাশনাল ডক্টরস ফোরাম নারায়ণগঞ্জ জেলা সভাপতি ডা. আলী আশরাফ ও আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি মাওলানা ওমর ফারুক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বন্দর উপজেলা জামায়াতের আমির খোরশেদ আলম ফারুকী।

Related Articles

Back to top button