তাজা খবরথানার সংবাদবন্দর থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বন্দর যুব সংহতির  উদ্যােগে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

স্টাফ রিপোর্টারঃ গতকাল ২৮ শে অক্টোবর বিকালে বন্দর স্কুল ঘাট সংলগ্ন  যুব সংহতি পার্টি অফিসে বন্দর থানা জাতীয় যুব সংহতি সভাপতি মো ফারুক হোসেনের উদ্যােগে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে।

আত্মা মানবতার সেবায় সামাজিক উন্নয়নে অগ্রগামী ভূমিকা পালনে বলিষ্ঠ উদ্যোগে নিঃস্বার্থ ভাবে সেবা প্রদান করে আর্সছেন জাতীয় যুব সংহতি বন্দর থানা সভাপতি মো ফারুক হোসেন তিনি বলেন আমি আল্লাহর রাজিখুশির জন্য আজীবন মানব সেবায় এগিয়ে যাবো, কারন আমি জানি মানব সেবায় আল্লাহকে পাওয়া যায়।
মেডিভিশন আই হাসপাতালের সার্বিক সহযোগিতা  প্রধান ডাক্তার চক্ষু বিশেষজ্ঞ  হিসেবে ছিলেন- ফারজানা আক্তার
আরো উপস্থিত ছিলেন মেডিভিশন আই হাসপাতালের প্রধান মার্কেটিং ম্যানেজার মো মামুন হোসেন ও সহকারী মার্কেটিং ম্যানেজার আশিষ চন্দ্র দাস প্রমূখ।
বিনামূল্যে চক্ষু সেবা প্রদানে সার্বিক সহযোগিতায় আরো উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতি ২২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সানি হোসাইন, ২২ নং ওয়ার্ড জাতীয় যুব সংহতি সিনিয়র সহ সভাপতি মো আফসার পিয়াল, শুভ,শেখ রাসেল,রমজান, মো রাসেল সহ আরো অনেকে।

Related Articles

Back to top button