তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিএনপির নেতৃবৃন্দকে এড. খোকন সাহার আহ্বান – স্বাভাবিক জীবনে ফিরে এসে রাজনীতি করুন

খবর নারায়ণগঞ্জ.কম :
বিএনপি জামাতের অপরাজনীতি, অগ্নি সন্ত্রাস, হত্যার রাজনীতি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃৃন্দ।
রবিবার (১২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।
প্রধান অতিথি এড. খোকন সাহা তার বক্তৃতায় বলেন, ৭৫ এর পর বার বার জেল খেটেছি, রক্ত দিয়েছি, আন্দোলন করেছি, আমরা কিন্তু মানুষ মারি নাই। ওরা আবার মাঠে নেমেছে, ওরা আবার স্বরুপে আত্মপ্রকাশ করেছে। আমরা পরিস্কার ভাষায় বলতে চাই, আমাদের বয়স হয়েছে কিন্তু আমরা এখনো সচল। ওরা যে হাত দিয়ে আগুন দিবে আমরা সে হাত কেটে আগুনে দিয়ে দিবো। আজকে ওরা উন্নয়নের ধারাকে নস্যাৎ করতে চায়। ওরা দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না। পরিস্কারভাবে বলে দিতে চাই, জনগণের অতন্দ্রপ্রহরী হিসেবে  শামীম ওসমানের কর্মীরা জনগণের দরজায় গিয়ে পাহাড়া দিবে।
আমরা কিন্তু ভুলিনাই, আমাদের ওপর কি স্টিমরোলার চালিয়েছেন। সে কথা আমরা আপনাদের বলবোনা। তবে বলবো, যারা এখানে বক্তব্য দিয়েছে তারা প্রত্যেকেই আপনাদের স্টিমরোলারের শিকার। দয়া করে আমাদের দুঃসহ দিনগুলো মনে করিয়ে দিবেন না। তাহলে বাংলাদেশের কোথাও আপনারা থাকতে পারবেন না। ফিরে আসেন শান্ত জায়গায়, ফরে আসুন স্বাভাবিক জীবনে, স্বাভাবিক ভাবে রাজনীতি করুন, আমরা সবকিছু মেনে নিবো আপনাদের কিন্তু সন্ত্রাস মানতে পারবোনা।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল,  জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল কাদীর, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, যুব ও ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবীর মৃধা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, মহানগর মৎসজীবী লীগের সভাপতি মুজিবুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, সাফায়াত আলম সানী, পারভেজ আহমেদ, যুবলীগ নেতা ইকবাল আহমেদ সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা।

Related Articles

Back to top button