তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শহীদ বাপ্পীর নেতৃত্বে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের তাক লাগানো বিশাল র‍্যালী

খবর নারায়ণগঞ্জ.কম: ১ মে আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজি: ২৫৫৮ ঢাকা) বিশাল শ্রমিক সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে সিটি কর্পোরেশন থেকে
নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহাম্মেদ শহিদ ও সাংগঠনিক সম্পাদক শিকদার বাপ্পী চিশতির নেতৃত্বে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে হাতে সজ্জিত হয়ে শ্রমিক নেতৃবৃন্দের উপস্থিতিতে তাক লাগানো র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকরা একাডেমিতে বিভাগীয় শ্রম দপ্তরের আয়োজিত শ্রমিক সমাবেশে অংশগ্রহণ করেন।

এসময় জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহাম্মেদ শহীদ বলেন, আজ আমাদের পহেলা মে দিবস। এই দিবসটি আমরা পেয়েছি হাজার হাজার শ্রমিকের আত্মত্যাগের বিনিময়ে। যেহেতু এই দিবসটি আন্তর্জাতিকভাবে পালন করা হয়, বিগত ১৭ বছর আমরা এই দিবসগুলো পালন করতে পারিনি। আজ প্রথম তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে সংসদে আসার পর আনন্দিত ও উল্লাসিত হয়ে জাঁকজমকভাবে আমরা এই দিবসটি উদযাপন করছি। এর সঙ্গে যারা শ্রমিকবৃন্দ রয়েছেন তারা একাত্মতা প্রকাশ করেন। এবং সুশৃংখলভাবে সকল শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে এ সমাবেশ ও র‍্যালীটি সফলভাবে পালন করতে সক্ষম হয়েছি।

এদিকে সাংগঠনিক সম্পাদক শিকদার বাপ্পী চিশতি বলেন, শ্রমিক দিবসে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রমিকদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রাম হয়েছে। সেই আন্দোলনের সুফল আমরা ভোগ করছি। যুগের পরিবর্তনে তারা নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছে। আমরা বিগত সময়ে দেখেছি একটি স্বৈরাচার সরকার রাষ্ট্র পরিচালনা করেছিল, যার সময়ে শ্রমিকরা ন্যায্য অধিকার পায়নি। এর কারণ ছিল মালিক ও সরকারের মধ্যে একটি আঁতাত। ফলে শ্রমিকদের দাবিয়ে রাখা হয়েছিল। আমরা জানি, ১৭ বছর পরে আমরা একটি গণতান্ত্রিক সরকার পেয়েছি, যার সরকার প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সাধারণ মানুষের জীবিকা কীভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে কাজ করছেন। আমরা যারা শ্রমিকদের দায়িত্বে আছি, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তা পালন ও রক্ষা করার চেষ্টা করব।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান লিটন, সহ-সভাপতি মালেক সরদার, লুৎফর রহমান মন্টু, শহিদুল ইসলাম, শাহজাহান, সালাউদ্দিন; যুগ্ম সম্পাদক আল সামাদ; সহ-সাধারণ সম্পাদক মস্তান প্রধান, খোরশেদ, মো. হারুন, আওলাদ খন্দকার; সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাত্তার, হাফিজ উদ্দিন টিটু, কালাম, মাসুদ রানা; কোষাধ্যক্ষ মাহাবুব রহমান; সহ-কোষাধ্যক্ষ সেন্টু হাওলাদার; দপ্তর সম্পাদক রহমত উল্লাহ রাজীব; সহ-দপ্তর সম্পাদক মো. রফিক; প্রচার সম্পাদক পায়েল হোসেন আকাশ; সহ-প্রচার সম্পাদক নাঈম; সমাজকল্যাণ সম্পাদক আতিকুর রহমান সবুজ, ইব্রাহীম; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার মোল্লা, মোক্তার খন্দকার; আইন ও দরকষাকষি সম্পাদক রবিন খান; সদস্য হান্নান, হামিদ ফয়সাল রাসেল, রাজিব হোসেন, আকরাম হোসেন, পাভেল, নিশু প্রমুখ।

এছাড়াও শ্রমিক নেতা রায়হান, মাহাবুব রহমান, পারভেজ, মোল্লা বাপ্পী, মোল্লা রবিন, হান্নান, মিশু, মিলন, কাজী আরমান, মামুন, রাব্বি, শিবলু, আকরাম, আরিফুল রহমান মানিক, চান মিয়া হাওলাদার, মিন্টুসহ অসংখ্য শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিছিলে অংশ নেন।

Related Articles

Back to top button