জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরের নকলায় নিখোঁজের ২০ ঘন্টা পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নকলায় নিখোঁজের ২০ঘন্টার পর নাসির উদ্দিন (৭১) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার গনপদ্দি ইউনিয়নের বড়ইতার মধ্যপাড়া এলাকা এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত মেহের আলীর পুত্র।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, নকলা উপজেলার বড়ইতার এলাকার নাসির উদ্দিন রবিবার দুপুর বারটার দিকে পাশের ঘোরামারা নদীর পাড়ে মাঠে গরু চড়াতে যান। সন্ধা হয়ে গেলেও সে আর বাড়ি ফিরেনি। পরিবারের লোকজন মাইকের মাধ্যমে আসপাশের বিভিন্ন এলাকায় সন্ধান খুজে পাননি। আজ সোমবার সকালে নকলা-নালিতাবাড়ী সীমান্তে মালিঝি নদীর পাড়ে বৃদ্ধ নাসির উদ্দিনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নদীর পাড়ে গরু চড়াতে গিয়ে হঠাৎ কোনভাবে নদীর পানিতে পড়ে মৃত্যুবরণ করেন। নদীতে প্রচুর স্রোত ছিল বলেও স্থানীয়রা জানান।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, নাসির উদ্দিন নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Back to top button