তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
মহানগর বিএনপির ১৩নং ওয়ার্ড সম্মেলনে সনি আহমেদ এর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান
খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৩নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ মে) বিকেলে চাষাড়া হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে তারেক জিয়া প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক সনি আহমেদের নেতৃত্বে একটি বিশাল মিছিল যোগদান করে।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। নিত্যপণ্যের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় এ সরকারের প্রতি মানুষের নাভিশ্বাস উঠে গেছে। তাই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, দেশের উন্নয়ন ও মানুষের স্বাভাবিক জীবন-যাপন ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপির কোন বিকল্প নেই।
এসময় আরো উপস্থিত ছিলেন, মোঃ সোহান, বাহার হাসান, মোঃ রাহাত আহমেদ, মোঃ সুজন, শাকিল আহমেদ সহ প্রমুখ।

